ওয়ানপ্লাস নর্ড 4 নাকি নর্ড 3! দাম-ফিচার্সের নিরিখে কোন 5G ফোন সেরা? রইল তুলনা
ওয়ানপ্লাসের স্মার্টফোনের প্রতি এক আলাদাই টান থাকে ইউজারদের। স্যামসাং, রেডমি, মটোরোলা, আইফোনের পাশাপাশি ওয়ানপ্লাসের স্মার্টফোনও সমান জনপ্রিয় ভারতে। সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে নর্ড 4। ঠাসা ফিচার্স নিয়ে হাজির হয়েছে এই হ্যান্ডসেট। তবে এটি নাকি ওয়ানপ্লাস নর্ড 3, কোনটা সেরা হবে? রইল তুলনা।
ডিসপ্লে ও পারফরম্যাস
ওয়ানপ্লাসের দুই ফোনেই রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে। নর্ড 4-এর ওজন 199 .5 গ্রাম, যা নর্ড 3-এর থেকে 6 গ্রাম ভারী। ওয়ানপ্লাস নর্ড 4 বেশ মজবুত এবং টেকসই বলে দাবি করেছে কোম্পানি। স্মার্টফোনের আইপি রেটিং 56। মিলবে অ্যালমুনিয়াম ব্যাক এবং অ্যালমুনিয়াম ফ্রেম। অন্যদিকে নর্ড 3-এ রয়েছে ড্রাগনট্রেল গ্লাস ফ্রন্ট এবং গোরিলা গ্লাস 5 ব্যাক। ফোনের আইপি রেটিং 54।
পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড 4-এ দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর। এতে ওয়ানপ্লাস ইন্টেলিজেন্স এআই ফিচার্সও রয়েছে। অপরদিকে নর্ড 3-এ পাবেন MediaTek Dimensity 9000 প্রসেসর। এতে কোনও এআই ফিচার্স নেই। দুই ফোনেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। তবে নর্ড 4-এ চার বছর এবং নর্ড 3-এ তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।