জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পূর্বে অবশ্যই এ ব্যাপার নিশ্চিত করুন যে আপনি সঠিক ভাবে অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন সম্পন্ন করেছে
। আপনি তখনই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন যখন আপনার আবেদন সঠিকভাবে সম্পন্ন হবে। তাই প্রথমে যদি আপনার আবেদন করা না থাকে তাহলে এই ঠিকানায় গিয়ে সঠিক তথ্য প্রদান করে অনলাইনে আবেদন সম্পন্ন করুন। শুধুমাত্র জন্ম নিবন্ধন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন পূরণ করবেন। আপনি হয়তো অনলাইনে সার্চ করার পরে অনেক ওয়েবসাইট পেতে পারেন, যার মাধ্যমে আবেদন করলে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন নাও হতে পারে। তাই সঠিকভাবে আবেদন সম্পন্ন করার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি
।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রয়োজনীয় ডকুমেন্টস
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন সঠিক ভাবে সম্পন্ন হলে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার যেই যেই ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সেগুলো হলো, আপনার ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার (Ex. 19927622238600114) এবং জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখ। আপনি আপনার এই জন্ম সনদ নাম্বার ও জন্ম তারিখের মাধ্যমে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
আপনার জন্ম সনদ যাচাইয়ের পূর্বে এই ব্যাপারে নিশ্চিত হন যে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি ১৭ ডিজিটের (Ex. 19927622238600114)। পুরাতন ও হাতের লেখা জন্ম সনদ গুলো সাধারণত ১৬ ডিজিটের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বারটি সংগ্রহ করুন। কারণ ১৭ ডিজিট ছাড়া আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না।
জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় জিনিস হল জন্ম তারিখ। আপনার জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখ ব্যবহারের মাধ্যমে আপনি অনলাইনে আপনার জন্ম সনদ যাচাই করতে পারবেন। জন্ম তারিখ ব্যবহার করতে “Date of Birth” সেকশান এ, (YYYY-MM-dd) এই ফরমেট ব্যাবহার করে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এখানে YYYY এর জায়গায় জন্ম সাল, MM এর জায়গায় মাস, এবং dd জায়গায় দিন হবে (Ex. 1992-07-31)। আপনি “Date of Birth” সেকশান এ ক্লিক করলে সেখানে ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনার জন্ম তারিখ টি সঠিক ভাবে সিলেক্ট করতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে নিচের ধাপ গুলো সঠিকভাবে অনুসরণ করুনঃ
ধাপ ১ঃ প্রথমে এই (everify.bdris.gov.bd) ওয়েবসাইট টি ওপেন করুন।
ধাপ ২ঃ Birth Registration Number এর ফর্মে আপনার ১৭ ডিজিট এর জন্ম সনদ নাম্বার লিখুন।
ধাপ ৩ঃ Date of Birth (YYYY-MM-dd) এর ফর্মে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন।
ধাপ ৪ঃ The answer is এর ফর্মে সঠিক ক্যাপচা (CAPTCHA) পুরন করুন।
ধাপ ৫ঃ উপরোক্ত তথ্য সঠিক ভাবে পূরণ হলে সার্চ (Search) বাটন এ ক্লিক করুন।
ধাপগুলো নিচের দেয়া ছবিটির
মত করে পুরন করুন:

